"কাজিন ম্যারেজ নিয়ে,
সনাতন এর সিদ্ধান্ত কি ⁉️"
সনাতন ধর্ম সর্বদা শাস্ত্রকে সিদ্ধান্ত গ্রহণে ভিত্তিরূপ হিসেবে গণ্য করে। শাস্ত্রকে উপেক্ষা করে কোনো ব্যক্তি বিশেষের অভিমত, আঞ্চলিক প্রথা কিংবা ধারণার কোনো মান্যতা সনাতন ধর্মের আদর্শ হিসেবে কখনো পরিগনিত হয়নি। ফলশ্রুতিতে, ইতিহাসে কখনো কখনো মহান শাসক, যোদ্ধাদের কৃতকর্মকে অশাস্ত্রীয় হিসেবে চিহ্নিত করতে শাস্ত্রজ্ঞ আচার্যগণ কখনো দ্বিধাবোধ করেননি। কারণ, শাস্ত্রই সর্বোপরি।
তবে দূর্ভাগ্যবশত সনাতন বিদ্বেষী কতিপয় অবার্চীনদের এই সত্যকথন বারংবার জানানোর পরেও তারা 'গোয়েবলস থিওরি' এর সফল প্রয়োগ করতে তৎপর। ফলস্বরূপ, মিথ্যা/অর্ধসত্যকে বারবার বলার মাধ্যমে সনাতনী ভ্রাতা-ভগিনীদের সরল মগজে খুব দ্রুত সংশয়,ধোঁয়াশা ঢুকিয়ে দেওয়া দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রে লিপ্ত। এই প্রচেষ্টা মোঘল থেকে ম্যাক্সমুলার ও বর্তমানের নব্য কপি-পেস্ট গোষ্ঠীর ধারাবাহিক অপচেষ্টার অংশ। সে ইলুউশনারি ট্রুথ ইফেক্ট এর একটি সনাতন সংস্কৃতিতে 'কাজিন ম্যারিজ' এর সিদ্ধান্ত প্রমাণ করা।
📜 শাস্ত্রীয় সিদ্ধান্ত: সনাতন সংস্কৃতি ষোড়শ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এই সংস্কারের মাধ্যমে যুবক-যুবতী ব্রহ্মচর্য আশ্রম পূর্ণ করে সংসারে পদার্পণ করে। কিন্তু বিবাহ সংস্কার এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে যা অনুসরণ করা প্রতিটি মনুষ্যের জন্য কল্যাণকর। কারণ, ধর্ম যা নিষেধ করে তা বৈজ্ঞানিকভাবেও কুফল নির্দেশ করে। বিবাহের ক্ষেত্রে এমনই নিষেধাজ্ঞার নাম "কাজিন-ম্যারিজ'.
সনাতন শাস্ত্র বিবাহ সংস্কারে এরূপ বিবাহকে নিরুৎসাহিত করেছে। মনুষ্য জাতির ন্যায়বিধান
মনুস্মৃতির ৩য় অধ্যায়ের ৫ম শ্লোকে বলা হয়েছে,
"অসপিণ্ডা চ যা মাতুরসগোত্রা চ যা পিতুঃ।
সা প্রশস্ত। দ্বিজাতীনাং দারকর্মণি মৈথুনে।।"
অর্থাৎ, যিনি মাতার সপিণ্ড নন (রক্তের সম্পর্কের নিকটাত্মীয় নন) এবং পিতার সগোত্র নন, এমন কন্যাই দ্বিজগণদের (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য) বিবাহের জন্য প্রশস্ত।
'অসপিণ্ডা' অর্থাৎ, মাতৃকুল ৫ম প্রজন্ম এবং পিতৃকুল ৭ম প্রজন্ম পর্যন্ত। সেজন্য, এরূপ রক্তের সম্পর্কে মধ্যে বৈবাহিক সম্পর্ক নিরুৎসাহিত করা হয়েছে।
🩺 বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: সনাতন ধর্মশাস্ত্রের এই নিরুৎসাহিত করা কোনো কাকতালীয় ধারণা নয় বরং বিজ্ঞানও এই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ ধারণা পোষণ করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে Consanguineous Marriage ঝুঁকিপূর্ণ কারণ জেনেটিক রিকম্বিনেশন' এবং 'রিসিভ ডিসঅর্ডার'।
আমাদের ডিএনএ-তে অনেক সুপ্ত ক্ষতিকর জিন থাকে যা সাধারণত অন্য কোনো জিনের প্রভাবে ঢাকা পড়ে থাকে। কিন্তু বাবা ও মা উভয়েই একই বংশের হওয়ায় তাদের জিনগত মিল থাকে অনেক বেশি, ফলে সন্তানের মধ্যে সেই সুপ্ত ত্রুটিপূর্ণ জিনগুলো জোড়া বেঁধে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।
▪️জন্মগত ত্রুটি: শিশুর হৃদরোগ, দৃষ্টিহীনতা বা শ্রবণশক্তিহীনতার মতো শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মানোর ঝুঁকি অনেক বেড়ে যায়।
▪️বংশগত রোগ: থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস বা বিপাকীয় জটিলতার মতো জটিল জেনেটিক রোগ হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে।
▪️রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস: ডিএনএ-র বৈচিত্র্য কমে যাওয়ায় পরবর্তী প্রজন্মের রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে।
▪️মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ: গবেষণায় দেখা গেছে, ইনব্রেডিংয়ের ফলে অনেক ক্ষেত্রে সন্তানের আইকিউ কম হওয়া বা শেখার ক্ষমতা বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
▪️নবজাতকের মৃত্যুহার: অসম্পর্কিত দম্পতির তুলনায় কাজিনদের সন্তানদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই শিশুর মৃত্যুর হার তুলনামূলক বেশি।
💻 বৈশ্বিক ও আঞ্চলিক সার্ভে রিপোর্ট: Consanguineous Marriage নিয়ে বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে পরিচালিত বিভিন্ন সার্ভে বা জনশুমারি থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, জিনগত নৈকট্য জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমীক্ষাগুলো মূলত প্রমাণ করেছে যে, যখন একই পরিবারের বা রক্তের সম্পর্কের মধ্যে প্রজনন ঘটে, তখন ডিএনএ-র বৈচিত্র্য কমে যায় এবং সুপ্ত থাকা ক্ষতিকর জিনগুলো প্রকট হওয়ার সুযোগ পায়।
১. ব্রিটিশ-পাকিস্তানি কমিউনিটি সার্ভে: যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি বংশোদ্ভূতদের ওপর পরিচালিত এই বিশাল সমীক্ষায় দেখা গেছে যে, নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের কারণে শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি সাধারণ ৩% থেকে বেড়ে ৬% হয়ে গেছে। এটি প্রমাণ করে যে, জিনগত মিল সরাসরি শিশুর শারীরিক গঠনের ওপর প্রভাব ফেলে। সূত্র: The Lancet Medical Journal (Born in Bradford Study).
২. NFHS-৫: দক্ষিণ ভারতের আঞ্চলিক সমীক্ষা
ভারতের পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (২০১৯-২১) অনুযায়ী, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে (বিশেষ করে তামিলনাড়ু ও কর্ণাটকে) প্রায় ২৫-২৮% বিবাহ নিকটাত্মীয়ের মধ্যে হয়। এই সমীক্ষায় দেখা গেছে, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে নির্দিষ্ট কিছু বংশগত রোগের প্রাদুর্ভাব বেশি হওয়ার পেছনে এই দীর্ঘস্থায়ী প্রথা বা 'দেশাচার' কাজ করছে। সূত্র: National Family Health Survey (NFHS-5), Government of India.
৩.বৈশ্বিক জেনেটিক বার্ডেন সার্ভে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈশ্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কনসাঙ্গুইনিটির ফলে অটোসোমাল রিসিভ ডিসঅর্ডারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে থ্যালাসেমিয়ার মতো রক্তশূন্যতা রোগের বাহক বাবা-মায়ের মাধ্যমে সন্তানের 'থ্যালাসেমিয়া মেজর' হওয়ার ঝুঁকি এই দম্পতিদের ক্ষেত্রে সর্বোচ্চ।
সূত্র: World Health Organization (WHO) Technical Report on Blood Disorders.
৪.আইকিউ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ সমীক্ষা: আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে, ইনব্রেডিং কো-অফিসিয়েন্ট (F) বৃদ্ধির সাথে সাথে সন্তানদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সার্ভে অনুযায়ী, নিকটাত্মীয় দম্পতির সন্তানদের গড় আইকিউ (IQ) অসম্পর্কিতদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সূত্র: Proceedings of the National Academy of Sciences (PNAS).
৫. কার্ডিওলজি সার্ভে: জন্মগত হৃদরোগের ঝুঁকি
আন্তর্জাতিক হৃদরোগ বিষয়ক এক গবেষণায় দেখা গেছে যে, নিকটাত্মীয় বিবাহের সন্তানদের মধ্যে 'কনজেনিটাল হার্ট ডিজিজ' বা জন্মগত হৃদযন্ত্রের ছিদ্র থাকার সম্ভাবনা সাধারণের চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি। দক্ষিণ ভারতের কনসাঙ্গুইনাস পপুলেশনের ওপর ভিত্তি করে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। সূত্র: International Journal of Cardiology.
৬. প্রজনন ও শিশু মৃত্যুহার সমীক্ষা: জার্নাল অফ বায়োসোসিয়াল সায়েন্সে প্রকাশিত এক তথ্যে দেখা গেছে, নিকটাত্মীয় দম্পতিদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব (Stillbirth) এবং জন্মের প্রথম বছরের মধ্যে শিশু মৃত্যুহার সাধারণের চেয়ে ১.১% থেকে ৪% পর্যন্ত বেশি। এটি জিনগত দুর্বলতার একটি প্রত্যক্ষ ফলাফল। সূত্র: Journal of Biosocial Science.
অর্থাৎ, শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকে Consanguineous Marriage কে নিরুৎসাহিত করা হয়েছে।
🌊 অপপ্রচার খণ্ডন: কিন্তু এমন শাস্ত্রীয় উদ্ধৃতি প্রদানের পরেও কতিপয় অবার্চীন সনাতন ধর্মে Consanguineous Marriage বা নিকটাত্মীয় বিবাহের সিদ্ধতা প্রমাণে তৎপর। এই অপতৎপরতাকে সিদ্ধ প্রমাণ করতে তারা দক্ষিণ ভারতের রেফারেন্স প্রদান করে থাকে। কিন্তু এই রেফারেন্স কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য।
দাক্ষিণাত্যের এই প্রথা সুপ্রাচীন, বৌধায়ন ধর্মসূত্রে দাক্ষিণাত্যের এই প্রথার উল্লেখ পাওয়া যায় - যা লোকাচার হিসেবে সম্বোধিত হয়েছে এবং সতর্ক করা হয়েছে আঞ্চলিক প্রথা কখনো সর্বজনীন হিসেবে গ্রহণ করা সমীচীন নয়। এই প্রথা আঞ্চলিক পরিমন্ডলে সীমাবদ্ধ এবং শাস্ত্রবিরুদ্ধ হিসেবেও স্বীকৃত। সনাতন ধর্মের কোনো সিদ্ধান্ত কখনো কোনো আঞ্চলিক প্রথা কিংবা ব্যক্তি বিশেষ এর অভিমত এর উপর নির্ভর করে পরিচালিত হয় নাহ। সেজন্য, আপাতধর্ম ব্যতীত কোনো শাস্ত্রবিরোধী প্রথা বা সিদ্ধান্তের কোনো মান্যতা সনাতন সংস্কৃতিতে সিদ্ধ প্রমাণের চেষ্টা করা অরণ্যে রোদন করার মতো।
অপপ্রচারকারীর ভারতের বিবিধ আঞ্চলিক প্রথা সম্পর্কে হয়তো ধারণা নেই। উদাহরণস্বরূপ, ভারতের হিমাচল প্রদেশের 'বহুপতি' প্রথা' সম্পর্কে সকলের জানা। কিন্তু আপাতধর্ম হিসেবে ইহার উল্লেখ ইতিহাসে থাকলেও বর্তমান সময়ে এসে তা গেঁড়ে বসে আছে। শাস্ত্রে বহুবিবাহ নিষিদ্ধ কিন্তু এই বহুপতি প্রথাও কি তবে সে অবার্চীন এর মতো সার্বজনীন হিসেবে সিদ্ধ করা উচিত ⁉️ সনাতন শাস্ত্র সর্বদা সত্য ও যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করে। সঠিক বিচার-বিশ্লেষণ এর মাধ্যমে সে বিষয় সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কপি পেস্ট করে কিংবা অপর মূর্খকে অনুসরণ করে কোনো বিষয় দাবি করা এবং সে রেফারেন্স দেখিয়ে নিজেদের কোনো সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করা কতটুকু বিবেচক এর কর্ম হতে পারে ⁉️
পরিশেষে বলা যায়, সনাতন ধর্ম কোনো স্থবির লোকাচার নয়, বরং এটি শাশ্বত সত্য ও বিজ্ঞানের এক সুসংগত মেলবন্ধন। শাস্ত্র যখন কোনো বিধান দেয়, তখন তার অন্তরালে থাকে অনাগত প্রজন্মের কল্যাণ এবং বংশধারার শুদ্ধতা রক্ষার গূঢ় রহস্য। দক্ষিণ ভারতের কোনো বিশেষ আঞ্চলিক প্রথাকে পুঁজি করে যারা শাস্ত্রের মূল সিদ্ধান্তকে বিতর্কিত করতে চান, তারা মূলত 'দেশাচার' এবং 'শাস্ত্রীয় সিদ্ধান্তের' মৌলিক পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছেন। মনে রাখা প্রয়োজন, সময়ের স্রোতে ভেসে আসা কোনো সাময়িক অভ্যাস কখনো হাজার বছরের ঋষি-প্রোক্ত বিধানের বিকল্প হতে পারে না। ভ্রান্ত তথ্যের গোলকধাঁধায় না হারিয়ে আমাদের উচিত শাস্ত্রের শুদ্ধ আলোকবর্তিকাকে ধারণ করা। কারণ, যে জাতি তার শাস্ত্রীয় ভিত্তি এবং বৈজ্ঞানিক সতর্কতা উপেক্ষা করে কেবল আবেগের বশবর্তী হয়ে কুসংস্কার আঁকড়ে ধরে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জিনগত ও বৌদ্ধিক মানচিত্র ক্রমে ফিকে হয়ে আসতে বাধ্য। তাই আসুন, কপি-পেস্ট সংস্কৃতির মায়াজাল ছিন্ন করে আমরা সত্যের অনুসন্ধানী হই এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি রোগমুক্ত, মেধাবী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শাস্ত্রীয় শাসনকেই চূড়ান্ত বলে মান্য করি।
Run with #veda
0 মন্তব্যসমূহ