সনাতন সন্ন্যাসী ও কৃতিত্ব:- ৪


পণ্ডিত লেখরাম।

✨সনাতন সন্ন্যাসী ও কৃতিত্ব:- ৪

পণ্ডিত লেখ রাম ১৮৫৮ সালের এপ্রিল মাসে তৎকালীন অবিভক্ত পাঞ্জাবের ঝিলম জেলায় সায়েদপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম তারা সিং এবং মাতার নাম ভাগ ভারি। তিনি পাঞ্জাব পুলিশে কাজ করেছেন কিছু দিন। এরপর পদায়নের ফলে পেশোয়ারে (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী) যান। সেখানে তিনি আর্য সমাজের পণ্ডিত মুন্সি কানাহইয়া লাল আলাকধারির সংস্পর্শে আসেন এবং সেখানে আর্য সমাজ আন্দোলনের কথা জানেন। স্বামী দয়ানন্দ সরস্বতীজির শিক্ষা তাঁর চোখ খুলে দেয়। তিনি স্বেচ্ছায় পুলিশ থেকে পদত্যাগ করেন এবং পুরো সময় বৈদিক ধর্মপ্রচারের কাজে মনোযোগ দেন। তিনি পাঞ্জাব আর্য প্রতিনিধি সভার একজন ধর্মপ্রচারক হিসেবে কাজ শুরু করেন। এছাড়া তিনি পেশোয়ারে আর্য সমাজের একটি শাখা প্রতিষ্ঠা করেন। এরপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একটি ছেলে সন্তান হয়েছিল যে দুর্ভাগ্যক্রমে শৈশবেই মারা যায়।
পেশোয়ারে আর্য সমাজের সদস্য হওয়ার পর তিনি সক্রিয়ভাবে বৈদিক ধর্মপ্রচারে মনোযোগ দেন। তিনি গোহত্যা বন্ধ করা এবং সরকারী বিদ্যালয়ে হিন্দি ভাষা চালু করতে প্রচারণা শুরু করেন। তিনি উর্দুতে আর্য গেজেট নামে একটি সাময়িকী প্রকাশ করেন। তিনি একজন আর্য সমাজীদের নিয়ে হিন্দু বিরোধীদের সক্রিয়ভাবে মোকাবেলা শুরু করেন। তিনি উর্দুতে স্বামী দয়ানন্দ সরস্বতীজির জীবনীসহ ৩৩ টি গ্রন্থ রচনা করেন। পণ্ডিত লেখ রাম উর্দু, আরবি এবং ফার্সি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন এবং বিতর্ক করতেন। তিনি প্রচুর ভিন্ন ধর্মীদের শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন।

🔎Run with #veda

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ